২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়খালীতে হিযবুত তওহীদের ৭ সদস্য গ্রেপ্তার

নোয়খালী শহরের একটি বাড়ি থেকে রোববার হিযবুত তওহীদের সাত সদস্য ও বাড়ির দারোয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

নোয়াখালী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়খালী শহরের একটি বাড়ি থেকে রোববার হিযবুত তওহীদের সাত সদস্য ও বাড়ির দারোয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন- হিযবুত তওহীদের জেলা আমির মো. মাইন উদ্দিন (২৪), আবদুস ছোবহান (৫৫), মো. রাসেল (১৮), আবদুল ওয়াহিদ মামুন (২৮), হাসনা আক্তার (১৮), নার্গিস আক্তার (২৭), হোসনে আরা বেগম (৬০) এবং দারোয়ান সজিব (১৮)। এদের মধ্যে আবদুল ওয়াহিদ মামুনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার ভোয়াক গ্রামে। মাইন উদ্দিন, আবদুস ছোবহান, রাসেল, হাসনা, নার্গিস ও হোসনে আরার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পুরকরা গ্রামে। সজিবের বাড়ি নোয়াখালী সদরের নেয়াজপুর গ্রামে। দুপুরে শহরের উত্তর ফকিরপুর এলাকার ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বেশ কিছু বই, লিফলেট, সিডি, নগদ এক লাখ ৪০ হাজার টাকা, ব্যাংকের দু'টি চেক বই, একটি পাসপোর্ট, আটটি মোবাইল ফোন সেট ও চারটি পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ফকিরপুর এলাকার জজ ভবন নামের বাড়িটির চতুর্থ তলা থেকে জঙ্গি সন্দেহে তাদের আটক করে। সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মনিরুজ্জামান বলেন, একমাস আগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ বেশকিছু নিষিদ্ধ বইসহ মামুন নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করে। তার জবানবন্দি ও উদ্ধার করা বইয়ে পাওয়া মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে তাদের দর খোঁজ পাওয়া যায়। নোয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা ইমাম বায়োজিদ খান পন্নির নেতৃত্বাধীন হিযবুত তওহীদের ব্যানারে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.