২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের পার্টির প্রথম সম্মেলন

কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে জাকের পার্টির প্রথম জাতীয় সম্মেলন রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 07:16 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে জাকের পার্টির প্রথম জাতীয় সম্মেলন রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করেন দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন চেয়ারম্যান। দিনব্যাপী এ সম্মেলনের নিরাপত্তায় র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও যোগ দেয়। দলীয় কর্মীরা স্লোগানে স্লে