২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা ভবন থেকে ইটের টুকরো ও লাঠি উদ্ধার

পরিচালনা নিয়ে অন্তর্দ্বন্দ্বের শিকার বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে শনিবার ২০ বস্তা ইটের টুকরো ও ৫০টি গজারীর লাঠি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা নিয়ে অন্তর্দ্বন্দ্বের শিকার বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে শনিবার ২০ বস্তা ইটের টুকরো ও ৫০টি গজারীর লাঠি উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রশিকা ভবনে অস্ত্রসহ কিছু লোক অবস্থান করার খবর পেয়ে পুলিশ বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভবনটির নিচ তলা থেকে ১১ তলা পর্যন্ত তল্লাশি চালায়। এসময় বিভিন্ন তলা থেকে ওই ইটের টুকরো ও লাঠি উদ্ধার করা হয়। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রশিকার পরিচালনা নিয়ে দুটি পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষও হয়েছে। ওসি বলেন, আগের ঘটনার জের ধরে আবারও সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সেখানে অভিযান চালায়। মিরপুর ২ এ অবস্থিত প্রশিকা ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৪১ঘ.