২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-মঙ্গলমাঝি রুটে ফেরি চলাচল বন্ধ

নাব্যতার অভাবে মুন্সীগঞ্জের মাওয়া এবং শরিয়তপুরের মঙ্গলমাঝি ঘাটের মধ্যে ফেরি চলাচল শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্যতার অভাবে মুন্সীগঞ্জের মাওয়া এবং শরিয়তপুরের মঙ্গলমাঝি ঘাটের মধ্যে ফেরি চলাচল শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে। এতে মাওয়া-মঙ্গলমাঝি রুটের যাত্রীদের মাদারীপুরের কাঠালবাড়ি ঘাট হয়ে চলাচল করতে হচ্ছে। মাওয়া-মাগুরখণ্ড-নওডুবা-মঙ্গলমাঝি চ্যানেল হয়ে এই রুটের ফেরি চলাচল করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া অফিসের সহকারী মহা ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, পদ্মার পানি কমতে থাকায় মাওয়া-মাগুরখণ্ড-নাওডুবা মঙ্গলমাঝি চ্যানেলে ফেরি চলাচলের প্রয়োজনীয় পানি নেই। এ রুটের যাত্রীদের কাঠালবাড়ি ঘাট হয়ে আট কিলোমিটার সড়কপথ ঘুরে শরিয়তপুর যেতে হচ্ছে। ড্রেজিং করে চ্যানেলটির নাব্যতা ফিরিয়ে না আনা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল সম্ভব নয় বলে তিনি জানান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মাশুকুর আলম বলেন, মাওয়া-মঙ্গলমাঝি নৌ রুটে শুক্রবার থেকে ফেরি সার্ভিস বন্ধ রেখে জরিপ করা হচ্ছে। ড্রেজিং করা হবে কি হবে না জরিপের পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.