২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে দোকানি খুন

পটুয়াখালীতে এক দোকানিকে বৃহস্পতিবার রাতে খুন করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 06:12 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

পটুয়াখালী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে এক দোকানিকে বৃহস্পতিবার রাতে খুন করেছে সন্ত্রাসীরা। নিহত সুশীল চন্দ্র পাল (৪৫) জেলা শহরের নিউ মার্কেট এলাকায় একটি পানের দোকান চালাতেন। তার বাড়ি সদর উপজেলার উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে। শহর থেকে রাতে বাড়ি ফেরার সময় গ্রামে সুশীলকে হত্যা করা হয় বলে তার স্বজন ও পুলিশ জানিয়েছে। নিহতের ছেলে শেখর চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টার দিকে গ্রামের তালুকদার বাড়ির সামনে বাবার লাশ পাওয়া যায়। তাকে জবাই করা হয়েছিলো।" খবর পেয়ে রাতেই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে যায়। পটুয়াখালী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা মনির জানান, শেখর চন্দ্র পাল এ বিষয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.