২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব পর্যায়ে ১৯ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের উপসচিব পর্যায়ে ১৯ কর্মকর্তার পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। এসব কর্মকর্তার অধিকাংশই সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পদায়নের জন্য একই মন্ত্রণালয়ে ন্যস্তছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ে ১৯ কর্মকর্তার পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। এসব কর্মকর্তার অধিকাংশই সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পদায়নের জন্য একই মন্ত্রণালয়ে ন্যস্তছিলেন। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়। ওএসডি উপ-সচিব জিল্লুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক, আশরাফুল কবিরকে ক্লাইমেট ভিকটিম রিহ্যাবিলিটেশন প্রকল্পের (গুচ্ছগ্রাম) আঞ্চলিক প্রকল্প পরিচালক, রেজাউল হায়দারকে সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিবদের মধ্যে আমজাদ হোসেন খানকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) উপদেষ্টা, আব্দুর রহিমকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, পারভীন আকতারকে গুচ্ছগ্রাম প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, দিলীপ কুমার বণিককে কোয়ালিটি সাপোর্ট এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন প্রোগ্রামের উপ-প্রকল্প পরিচালক এবং রাজিয়া বেগমকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) যুগ্ম-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। রংপুর জেলা পরিষদের সচিব রফিকুল ইসলামকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং বিসিকের সচিব ইয়ামিন চৌধুরীকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক নিয়োগ করা হয়েছে। ওএসডি উপসচিব আতাউর রহমান ও বেগম আনোয়ারীকে বাণিজ্য মন্ত্রণালয়, এনায়েত উদ্দিন চৌধুরীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মমতাজ বেগমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রফিকুল ইসলাম আকন্দকে শিক্ষা মন্ত্রণালয়, মনোয়ারুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং খালিদ হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব খলিলুর রহমান মিয়াকে স্থানীয় সরকার বিভাগে এবং মিজান উল আলমকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০০ ঘ.