ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এক হাজার ৯৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি।
এরমধ্যে রয়েছে এক হাজার ৩৬টি আনন্দ স্কুল, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯০টি, অন্যান্য বিদ্যালয় ২৯১টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৯টি, কমিউনিটি বিদ্যালয় ১২০টি, ব্র্যাক পরিচালিত বিদ্যালয় ৩৩টি এবং শিশু কল্যাণ বিদ্যালয় ৮টি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন বলেছেন, কেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্য তার কারণ নির্ণয় করা হবে। যারা শিক্ষাদানে নিয়োজিত এবং কমিটিতে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/২০০১ ঘ.
bdnews24