বাংলাপ্রেমী ক্লিনটন সিলীকে নাগরিকত্ব দেওয়ার আবেদন
অধ্যাপক, প্রকৌশলী ও কমিউনিটি নেতাসহ ৭০ জন বিশিষ্ট প্রবাসী বাঙালি বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মার্কিন অধ্যাপক ক্লিন্টন বুথ সিলীকে সাম্মানিক নাগরিকত্ব ও একুশে পদক দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
