২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হোটেল থেকে লাশ উদ্ধার

যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে রোববার এক মেডিকেল রিপ্রেজেনটেটিভের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

যশোর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে রোববার এক মেডিকেল রিপ্রেজেনটেটিভের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের চিত্রামোড়ে অবস্থিত ম্যাগপাই হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে সরোয়ার মোর্শেদ (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি 'প্রতীতি ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ জানান, শনিবার রাতে সরোয়ার হোটেলে ওঠেন। সকালে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.