২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে রিভলবারসহ গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি হোটেল থেকে রোববার বিকালে গুলিভর্তি একটি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

গাজীপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি হোটেল থেকে রোববার বিকালে গুলিভর্তি একটি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা সুমন (২৯) উপজেলার বামনগাঁও এলাকার মোতাহার হোসেনের ছেলে। শ্রীপুর থানার ওসি মো. নাজমুল হক ভুঁইয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকার ভাই ভাই হোটেলে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় পয়েন্ট ৩২ বোরের রিভলবার। এতে চার রাউন্ড গুলি ভরা ছিল। ওসি জানান, সুমনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.