২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১১-এর আগে ইউপি নির্বাচন নয়'

২০১১ সালের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্ভব নয় জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

সিলেট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্ভব নয় জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। তিনি বলেন, "সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন শেষ করার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। এজন্য ২০১০ সালের মধ্যে ইউপি নির্বাচন করা সম্ভব হবে না।" রোববার দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় নির্বাচন কমিশনের কম্পিউটার সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে ছহুল হোসাইন এ কথা বলেন। তিনি জানান, সার্ভার স্টেশনে জাতীয় পরিচয় পত্র হালনাগাদ, ভুল ত্র"টি সংশোধন ও ত্র"টিপূর্ণ ছবি সংশোধন করা যাবে। উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশন স্থাপনের মাধ্যমে তথ্য প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগে নেওয়া হচ্ছে। সার্ভার পদ্ধতি চালু হলে জনগণ অনেক ভোগান্তি থেকে রক্ষা পাবে বলে মনে করেন নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ হামিম হাসান, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল বারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৬ ঘ.