চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে সুর্য্যপুর গ্রামে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাচোল থানার উপ পরিদর্শক (এসআই) রওশন কবীর।
যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল সাদা চেক লুঙ্গি এবং ছাই রংয়ের হাফ শার্ট।
পুলিশ কর্মকর্তা রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভবত পূর্ব শত্র"তার জের ধরে রাতে গলায় মাফলার জড়িয়ে ওই যুবককে হত্যা করা হয়।"
ময়না তদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24