২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাজশাহী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 08:05 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

রাজশাহী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক কিশোর। অপর দুজন মারা যায় বাগমারা উপজেলায়। অন্যদিকে বাগেরহাটে ট্রাক চাপায় নিহত হন সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ৮টার দিকে নগরীর তালাইমারীতে নাটোরগামী ট্রাকের ধাক্কায় রুবেল (১৩) নামের স্থানীয় এক কিশোর নিহত হয়। রুবেলের বাড়ি নগরীর ডাঁশমারি এলাকায়। বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে বাইগাছা-হাটমাধনগর সড়কের বিন্দুর মোড়ে একটি কভার্ড ভ্যানের চাপায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন- উপজেলার কুমারপুর গ্রামের ফজলুর রহমান (৪৫) ও নওগাঁর মান্দার হাটকালুপাড়ার রতন (৩৫)। বাগেরহাট প্রতিনিধি জানান, মোল্লাহাট উপজেলায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় নিহত হন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী আবুল খায়ের (৪৫)। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রামে। মোল্লাহাট থানার ওসি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, খুলনা থেকে গোপালগঞ্জের পথে ছেড়ে আসা একটি ট্রাক রাতে সাড়ে ৮টায় ঢাকা-মাওয়া মহাসড়কে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর ওপর টোল আদায়কারী খায়েরকে চাপা দেয়। খায়েরকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০০ ঘ.