২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জমির বিরোধ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নে শুক্রবার সকালে জমির বিরোধকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 07:19 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নে শুক্রবার সকালে জমির বিরোধকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইসমাঈল শেখ (৭০) সহো বাতকাঠি গ্রামের বাসিন্দা। তার ছেলে ছলেমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে তার চাচা মান্নান শেখ বিরোধপূর্ণ জমিতে সীমানা বেড়া দিতে এলে ইসমাঈল শেখ বাধা দেয়। ছলেমান বলেন, কথাকাটাকাটির এক পর্যায়ে মান্নান শেখ ধাক্কা দিলে পড়ে যান ইসমাইল। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। তবে মান্নান শেখ বলেন, ঝগড়ার এক পর্যায়ে ইসমাঈল শেখ উত্তেজিত হয়ে মাটিতে বসে পড়েন। কচুয়া থানার ওসি খায়রুল আনাম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইসমাইলের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩১৩ ঘ.