ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে বুধবার রাতে চারটি দোকান ও দুটি 'বিজয় মঞ্চ' ভাঙচুর করেছে ছাত্রলীগ।
মঞ্চ দুটির একটি স্বেচ্ছাসেবক লীগের এবং অন্যটি 'বন্ধুমহল' নামে বিএনপি সমর্থিত একটি সংগঠনের।
ছাত্রলীগ সভাপতি আল্লামা ইকবাল রানার বক্তব্য,আনন্দবাজার পুলিশ ফাঁড়ির সামনে একটি ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে।
তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীরাই এ ভাঙচুর করে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর সেখানে পুলিশ গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/০০১৫ঘ.
bdnews24