২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিস্মরণীয় সেই দিন

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে বিজয়ীর বেশে ঢাকায় প্রবেশ করেছিলেন কাদেরিয়া বাহিনীর প্রধান বীরোত্তম কাদের সিদ্দিকী। তার নিজের ভাষ্যে বিজয়ের সেই মুহূর্তের অভিজ্ঞতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 08:43 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে টাঙ্গাইল ও উত্তরের কয়েকটি জেলার বিভিন্ন অংশে তৎপরতা ছিল আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীর। পরে 'বীরোত্তম' খেতাব পাওয়া তরুণ এ গেরিলা মুক্তিযোদ্ধা ও তার সহযোদ্ধারা ওই এলাকায় পাকিস্তানী সৈন্যদের জন্য হয়ে ওঠেন ত্রাস। 'টাইগার সিদ্দিকীর' নাম ছড়িয়ে পড়ে পাকিস্তানী সেনা কমাণ্ডের সর্বোচ্চ পর্যায়ে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বিজয়ীর বেশে ঢাকা প্রবেশ করেছিলেন কাদের সিদ্দিকী। তার লেখা 'স্বাধীনতা ৭১' বই থেকে বিজয়ের সেই মুহূর্তের অভিজ্ঞতা ঈষৎ সংক্ষেপে তুলে ধরা হলো। উল্লেখ্য, লেখক এখানে 'যৌথ বাহিনী' বলতে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র সেনার সম্মিলিত বাহিনীকে বুঝিয়েছেন। স্বাধীনতা ৭১ থেকে কাদের সিদ্দিকী (বীরোত্তম) ...চারদিন হলো টাংগাইল মুক্ত হয়েছে। মুক্তিবাহিনীর প্রশাসনিক দপ্তরের বৃহৎ অংশ টাংগাইলে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে সাত হাজার পাক-হানাদার ও চৌদ্দ হাজার পাঁচশ' রাজাকার মুক্তিবাহিনীর হাতে বন্দী। শত শত অস্ত্র নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বন্দীদের ঠিকমত রাখা, ছড়িয়ে