২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের প্রতি আরও বেশি বিনিয়োগের আহ্বান

নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

সিলেট, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ উদ্যোগে 'বিজনেস টু বিজনেস প্রমোশন বাই দ্য নেদারল্যান্ডস' শীর্ষক কর্মশালার আলোচকরা এ আহ্বান জানান। দুপুরে চেম্বার ভবনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী। নেদারল্যান্ডস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড কো অপারেশনের কর্মকর্তা পল শয়েনমেকার্স মূল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন। তিনি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেন। অন্যদের মধ্যে সিলেট চেম্বারের সাবেক সভাপতি এম এ রাজ্জাক চৌধুরী, এমএ ছালাম চৌধুরী, ফারুখ আহমদ মিছবাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, হিজকিল গুলজার, ডাচ দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মন্নুজান খানম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এম ইকবাল আলোচনায় অংশ নেন। সিলেটে স্থাপিত হতে যাওয়া 'স্পেশাল ইকোনোমিক জোন' এর বিষয়টি উল্লেখ করে নেদারল্যাণ্ডসসহ অন্য ইউরোপীয় দেশগুলোকে এখানে বিনিয়োগের আহ্বান জানান আলোচকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.