২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে অতিরিক্ত ফি আদায় বন্ধে কমিটি

রাজধানীসহ সারা দেশের স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় বন্ধে একটি কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ সারা দেশের স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় বন্ধে একটি কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রালয়ের যুগ্মসচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে সাত সদস্যের এ কমিটি করা হয়। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকাসহ সারা দেশের সব জেলার মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত স্কুলগুলো ভর্তির সময় ভর্তি ফি, উন্নয়ন ফি, সেশন ফি এবং অন্যান্য খাতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নিতে পারবে। পাঁচ হাজার টাকার বেশি নেওয়া হয় কিনা- এ বিষয়টি মনিটরিংয়ের জন্যই এ কমিটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এইচএ/২২৫১ ঘ.