২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম অঞ্চলে মাঝারি মাত্রার ভূকম্পন

চট্টগ্রাম ও আশপাশের সব জেলায় রোববার রাতে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

বান্দরবান, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ও আশপাশের সব জেলায় রোববার রাতে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টা ৪২মিনিট থেকে প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী ভূকম্পনটির কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এবং জেলার সাতকানিয়া উপজেলা থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে। তিনি বলেন, "চট্টগ্রামসহ রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও টেকনাফে মাঝারি ধরনের এ ভূ-কম্পন অনুভূত হয়।" তবে ভূমিকম্পে কোথাও থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, ভূমিকম্পের সময় লোকজনের মধ্যে কিছুটা আতংক দেখা দেয়। তবে ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত তারা কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি। বান্দরবান প্রতিনিধি জানান, ভূ-কম্পনে বাড়ি-ঘর কেঁপে উঠায় লোকজনের মধ্যে আতংক দেখা দেয়। ভয়ে ঘর থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে। জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখা সভাপতি হাফিজুর রহমান জানান, ৯ টা ৪২ মিনিটের দিকে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। এসময় তিনি বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রী কার্যালয়ে অবস্থান করছিলেন। ঝাঁকুনিতে ভবন কেঁপে উঠায় তিনিসহ অন্যরা বের হয়ে রাস্তায় চলে আসেন। তবে ভূমিকম্পে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচসি/এমএসবি/২২৩১ ঘ.