২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা তৈরির সরঞ্জামসহ সিরাজগঞ্জে গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জ শহরের একটি হোটেল থেকে শনিবার বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহরের একটি হোটেল থেকে শনিবার বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে সাদা ও খয়েরী রঙের পাউডার জাতীয় বিস্ফোরক, পাথর কুচি, কালো টেপ ও বেশ কয়েকটি টিনের কৌটা। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার বৈদ্যনাধ গ্রামের আব্দুল মজিদের ছেলে আবির হোসেন লিটন (২৫), কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম (২২), দেলোয়ার হোসেনের ছেলে জহরুল (২২) এবং আলতাফ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৫)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তাদের দলনেতা পালিয়ে যাওয়া আতোয়ার রহমান (২৭)। তিনি সদর উপজেলার দিয়ার বৈদ্যনাধ গ্রামের আকবর আলীর ছেলে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, নাশকতা সৃষ্টির জন্য শহরের বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ার সংলগ্ন জলিল হোটেলে বসে পরিকল্পনা করার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এরা বোমা তৈরি করে নাশকতা ঘটনোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে তারা ধারণা করছেন। তবে তারা কোনো গোষ্ঠী বা দলের সঙ্গে সম্পৃক্ত কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.