২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় নিহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায় শনিবার রাতে বাস চাপায় দুই মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ভ্যানচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

গাজীপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায় শনিবার রাতে বাস চাপায় দুই মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ভ্যানচালক। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম- সেতারা বেগম (৪৫)। তার বাড়ি নরসিংদী সদরের বেপারীপাড়ায়। নাওজোড় হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, রাত ৭টার দিকে ঢাকাগামী বলাকা পরিবহনের একটি দ্রুতগামী বাস বড়বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দুই মহিলা ও একটি ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মহিলা মারা যান। পুলিশ সার্জেন্ট জানান, স্থানীয়রা আহত ভ্যানচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.