২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নদীর সীমানা নির্ধারণ

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের মধ্যে প্রবাহিত তিনটি নদীর সীমানা নির্ধারণ শেষ করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের মধ্যে প্রবাহিত তিনটি নদীর সীমানা নির্ধারণ শেষ করেছে জেলা প্রশাসন। এই সীমানা জরিপ প্রতিবেদন রোববার হাইকোর্টে দাখিল করা হবে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময়ে জেলা প্রশাসক সামছুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। জেলা প্রশাসক জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীর সীমানা নির্ধারণে সিএস (ক্যাডেস্ট্রাল সার্ভে) ও আরএস (রিভার্সিভ সার্ভে) অনুসরণ করা হয়েছে। সিএস অনুযায়ী নদীর অভ্যন্তরে দখল হয়ে যাওয়া ভূমির পরিমান প্রায় ১১শ' ৫৮ দশমিক ৬১ একর। দখল করা ভূমিতে নির্মিত স্থাপনার সংখ্যা তিন হাজার ১০টি। পক্ষান্তরে আরএস অনুযায়ী এই তিন নদীর উভয় তীরে নদীর অভ্যন্তরে দখল হয়ে যাওয়া ভূমির পরিমান প্রায় ১৮৬ দশমিক ৭৭ একর। দখল করা এই ভূমিতে নির্মিত স্থাপনার সংখ্যা ৩২০টি। গত ২৫ জুন ঢাকার চারপাশের চারটি নদী