নয়া দিল্লি প্রতিবেদক
নয়া দিল্লি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিছিন্নতাবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে উলফা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে ভারতের বিছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক বিবৃতিতে বলেন, "আওয়ামী লীগের মতো একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য আমাদের আকাঙ্খার বিষয়টি তাদের বুঝতে চেষ্টা করা উচিত।"
এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আরও চারটি বিছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে একই আহ্বান জানিয়েছে। সংগঠনগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ই-মেইলে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়।
নিষিদ্ধ ঘোষিত এই চারটি সংগঠন হলো- মনিপুর পিপলস লিবারেশন ফ্রন্ট (এমপিএলএফ), ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি), ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এবং অল ত্রিপুরা টাইগার্স ফোর্স (এটিটিএফ)।
তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, "আমরা জানি যে স্বাধীনতার চেতনার সবসময়ই বিজয় হয়েছে, এমনকি বিশ্বের সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধেও। আমরা এও বিশ্বাস করি যে, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের মানুষ আমাদের মুক্তি সংগ্রামের প্রতি তাদের সহানুভূতি ও সমর্থন দেবে। যদিও তা তাদের সরকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।"
১৯৭৯ সাল থেকে উলফা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সামরিক শাখার প্রধান পরেশ বড়
bdnews24