২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ শিহাবকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

জামালপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ শিহাবকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শিহাবের কাছে পাঁচ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের জানান, বুধবার রাত ৯টায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয়। ওসি দাবি করেন, ছাত্রদল নেতা শিহাব দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.