২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চিকিৎসকের 'রহস্যজনক' মৃত্যু

মিটফোর্ড হাসপাতালের সহকারি নিবন্ধক কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কামরুল হাসানের আকস্মিক মৃত্যু হয়েছে যাকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 01:35 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড হাসপাতালের সহকারি নিবন্ধক কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কামরুল হাসানের আকস্মিক মৃত্যু হয়েছে যাকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় অজ্ঞাত পরিচয় দুই যুবক সংজ্ঞাহীন অবস্থায় কামরুল হাসানকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা.আলাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। ডা. আলাউদ্দিন সাংবাদিকদের জানান, ওই যুবকরা এসে জানায় ডা.কামরুল হাসান রাজধানীর উপকণ্ঠের কেরানীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে 'প্র্যাকটিস করেন'। ওই হাসপাতালের টয়লেটে যাওয়ার পর দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। পরে বাথরুমের দরজা একপ্রকার ভেঙে তাকে উদ্ধার করা হয়। ডা. আলাউদ্দিন বলেন, কামরুল হাসান বৃহস্পতিবারও মিটফোর্র্ড হাসপাতালে যথারীতি দায়িত্ব পালন করেছেন। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাবেনা বলে জানান তিনি। কামরুল হাসানের বাড়ি কামরাঙ্গীর চরের রসুলপুরে। প্রায় ৬ মাস আগে তিনি মিটফোর্ড হাসপাতালে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসকে/১৯৩১ঘ.