ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের নাম পরিবর্তন করে 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর' করার প্রক্রিয়া চলছে।
কোপেনহেগেনে চলমান বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে এবং এসব বিষয়ে বাংলাদেশে আরও কার্যকর পদক্ষেপ নিতেই এ উদ্যোগ।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জয়নাল আবেদিন তালুকদার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন নাম অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো এবং চূড়ান্ত অনুমোদন হতে মন্ত্রিপরিষদসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।"
নতুন নামকরণের যৌক্তিকতার বিষয়ে তিনি বলেন, কোপেনহেগেন সম্মেলনকে সামনে রেখে বিশ্বে বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তা বিবেচনায় রেখে মন্ত্রণালয় এ প্রক্রিয়া চালাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) বিল্লাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের বর্তমান অর্গানোগ্রাম ঠিক রেখে গত মাসের মাঝামাঝি সময়ে অধিদপ্তর থেকে নতুন নাম 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর' প্রস্তাব করা হয়।
বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপটে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রমের সময়োপযোগী বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
পরিচালক বিল্লাল আরও জানান, দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম স
bdnews24