২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে আরো দু'জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দাইরা নদীতে নৌকাডুবির পাঁচদিন পর বুধবার আরো দু'টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা হলো ৫৪। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দাইরা নদীতে নৌকাডুবির পাঁচদিন পর বুধবার আরো দু'টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশের সংখ্যা হলো ৫৪। আরো একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নৌ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের কমিটি দুর্ঘটনার তদন্ত করছে। অষ্টগ্রাম উপজেলার কদমছাল গ্রাম থেকে করিমগঞ্জ যাওয়ার পথে শুক্রবার মিঠামইনের ফুলপুর এলাকায় ইঞ্জিনচালিত নৌকাটি একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঘটনাস্থল থেকে দুইশত গজ পশ্চিমে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় শামসুন্নাহারকে (২৫)। পরে ঘটনাস্থলের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘোড়াউত্রা নদী থেকে সঞ্জিতা (০১) নামের এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। দু'জনের বাড়িই মিঠামইনের কেওয়ারজোড় গ্রামে। এ ছাড়া কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের সদস্য আফতাব উদ্দিন (৪২) এখনো নিখোঁজ বলে ইউএনও জানান। নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কুদ্দুস'র নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা সোমবার কাজ শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.