২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা এলাকার জন্য প্রকল্প

উত্তরাঞ্চলের মঙ্গা কবলিত এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রশিক্ষণের জন্য ১৩৮ কোটি টাকার ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের মঙ্গা কবলিত এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রশিক্ষণের জন্য ১৩৮ কোটি টাকার ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 'নর্দার্ন এরিয়াজ রিডাকশন অব পোভার্টি ইনিশিয়েটিভ (নারি)' শিরোনামের এ প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন বুধবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবিএম আসাদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মন্ত্রী আগ্রহ প্রকাশ করলে বিশ্বব্যাংক প্রতিনিধি সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। প্রকল্প সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তা আসাদ হোসেন জানান, উত্তরবঙ্গের মঙ্গা এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য গার্মেন্টস সম্পর্কিত প্রশিক্ষণ দিতে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২০ মিলিয়ন বা প্রায় ১৩৮ কোটি ডলার। প্রকল্প বাস্তবায়ন এবং প্রশিক্ষিত জনশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বিজিএমইএ, বিকেএমইএ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং শ্রম পরিদপ্তর সরকারকে সহায়তা করবে। আগামী ফেব্র"য়ারি মাস নাগাদ প্রকল্পের কারিগরি নকশা প্রণয়নসহ আনুষাঙ্গিক নথিপত্র তৈরীর কাজ শেষ হতে পারে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৩৪ ঘ.