২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীবাগে ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর পরিবাগে বুধবার সকালে আইরিন আকতার নামে এক ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পরিবাগে বুধবার সকালে আইরিন আকতার নামে এক ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক এলিফেন্ট রোড শাখার প্রবিশনাল অফিসার। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরিবাগ মোড়ে দু'জন সন্ত্রাসী মটর সাইকেলে এসে রিকশারোহী আইরিনকে গুলি করে। কোমরে গুলিবিদ্ধ আইরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইরিনের বাসা মগবাজারের ১৫৩/১/এ। রিকশায় আইরিনের সঙ্গে তার ভাইও ছিলেন জানিয়ে ওসি বলেন, তবে তার (ভাই) গায়ে গুলি লাগেনি। পুলিশ কর্মকর্তা করিম বলেন, "কারা গুলি করেছে, সে বিষয়ে আইরিন পুলিশের কাছে মুখ খুলছে না।" এ বিষয়ে রমনা থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এমআই/১৬০০ ঘ.