২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ভূমি কার্যালয়ে ডাকাতি

নড়াইল সদর উপজেলা রেজিস্ট্রি ও ভূমি কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

নড়াইল, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলা রেজিস্ট্রি ও ভূমি কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে ডাকাতি হয়েছে। ঘটনার পর সকালে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নড়াইল সদর উপজেলা ভূমি কর্মকর্তা রাবেয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ৩টার দিকে নৈশপ্রহরী মোহাম্মদ আলীকে বেঁধে রেখে ৬/৭ জনের ডাকাত দল ভবনের সব কয়টি কক্ষের দলিলপত্র তছনছ করে। তারা কার্যালয় থেকে সাত হাজার টাকাও নিয়ে যায় বলে তিনি জানান। জেলা সাব-রেজিস্ট্রার সদরুল আলম জানান, ডাকাতরা কার্যালয়ের নৈশপ্রহরী লিটক বিশ্বাসকে বেঁধে রেখে ভবনের সব কটি তলা ও রেকর্ডরুম তছনছ করে এবং আলমারি ও টেবিলের ড্রয়ার ভাংচুর করে। তিনি বলেন, "তারা মূল্যবান কোনো দলিলপত্র বা টাকা পয়সা নিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে ভাবে বোঝা যাচ্ছে না।" নড়াইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. বাদল জানান, এ ব্যাপারে নড়াইল সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১২১ ঘ.