ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কঠিন সংগ্রামের' জন্য তৈরি হতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেছেন, "নতুন করে দুঃশাসন আজ আবার জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কাজেই আমাদেরকে আবারও তৈরি হতে হবে কঠোর কঠিন সংগ্রামের জন্য। এজন্য প্রয়োজন শুধু নিজেদের ঐক্য এবং জনগণকে পাশে পাওয়া। আগামী দিনে এটাই হবে আমাদের প্রধান কাজ।"
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে দলের পঞ্চম কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভাষণে বিরোধী দলকে প্রাপ্য মর্যাদা ও সংসদকে কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানান খালেদা।
তিনি বলেন,"বিরোধী দলকে তার প্রাপ্য মর্যাদা দিন, জনগণের পক্ষে কথা বলার পর্যাপ্ত সুযোগ দিন, অহেতুক ও মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকুন। দেশ ও জনগণের স্বার্থ-সংশ্লিষ্ট কোনো বিষয়ে গোপন সিদ্ধান্ত না নিয়ে সংসদে আলোচনার ব্যবস্থা নিন। আমরা সংসদকে কার্যকর করতে সহযোগিতা করব।''
একই সঙ্গে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন বন্ধ করারও দাবি জানান খালেদা জিয়া।
কাউন্সিলে আগত কাউন্সিল-ডেলিগেটদের দলকে সামনে দিকে এগিয়ে নিতে নতুন যোগ্য, দক্ষ, গুনী নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথাও বলেন বিএনপি নেত্রী।
তিনি বিএনপির ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের কাজ করারও আহবান জানান।
তারেক রহমানের ভিডিওতে ধারণকৃত বক্তব্যের পরপরই খালেদা জিয়া বক্তব্য রাখেন। দীর্ঘ দেড় ঘন্টা স্থায়ী বক্তব্যে খালেদা তার শাসনামল, বর্তমান সরকারের কর্মকাণ্ডসহ নানা বিষয় বিবৃত করেন।
সরকারকে তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহবান জানিয়ে বিরোধী দলীয় নেতা আরও বলেন, "আপনারা দেশের ও জনগণের পক্ষে কাজ করুন। নিজেদেরই ঘোষিত নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নের জন্য কাজ করুন। আমরা গঠনমূলক সহযোগিতা দেবো।"
তিনি দুর্নীতি, সা
bdnews24