ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ নিষ্পত্তির ব্যাপারে চীন আশাবাদী।
আটদিনের চীন সফর শেষে রোববার দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, "সমুদ্রসীমা নিয়ে আমাদের সঙ্গে মিয়ানমারের যে মতবিরোধ আছে তা দূর হয়ে যাবে বলে চীন আশা প্রকাশ করেছে। চীন সরকার মনে করে, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকার কথা নয়।"
গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া তিনটি ব্লকের সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মতবিরোধ রয়েছে। স
bdnews24