২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন লাগলে বেরোনোর পথ নেই

আগুন লাগলে মানুষতো দূরের কথা, ধোঁয়া বের হওয়ারও পথও নেই রাজধানীর বহুতল অনেক ভবনের। গোলাম মোর্তুজা অন্তুর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 05:08 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

গোলাম মোর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লাগলে মানুষতো দূরের কথা, ধোঁয়া বের হওয়ারও পথ নেই রাজধানীর বহুতল অনেক ভবনের। প্রায় বদ্ধ এরকম ভবনে আগুন লাগলে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে দিশেহারা হয়ে পড়ে মানুষ। এ পরিস্থিতিতে শ্বাসরুদ্ধ হয়ে বা তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রাণ হারায় অনেকে। এভাবেই শনিবার বিকালে রাজধানীর মালিবাগে শাহজালাল কমপ্লেক্স ভবনে আগুন লেগে সাইফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। ১২ তলা ভবনটির জরুরি নির্গমন সুবিধা না থাকায় ভেতরে আটকা পড়েন শতাধিক মানুষ। রাজধানীর অনেক বহুতল ভবনের অবস্থা একইরকম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সরকারী সেবা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) মেজর এমএ মতিউর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা শহরের বহু ভবনের গায়ে লাগানো আরেকটি ভবন। এর ফলে জরুরি নির্গমন পথ রাখার জায়গা নেই। বদ্ধ ভবনগুলোতে বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান অনেকে। কেউ কেউ শ্বাস নিতে না পেরে দিশেহারা হয়ে পড়েন।" মালিবাগের অগ্নিকাণ্ডে সাইফুলের মুত্যুর বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রতুল কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনে হয় ধোঁয়ায় সাফোকেশনে (শ্বাসবন্ধ হয়ে) তিনি মারা গেছেন।" এর আগে গত বছরের ৪ আগস্ট একইরকভাবে পুরানো ঢাকার আগা সাদেক রোডের একটি বদ্ধ ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। পাঁচতলা বাড়িটির নীচতলায় প্লাস্টিক ও কেমিক্যালের গুদামে আগুন লাগে। আগুন ছড়িয়ে যায় বিভিন্ন তলায়। ধোঁয়া বের হওয়ার পথ না থাকায় শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পুড়ে মারা যান বাড়ির বাসিন্দারা। মালিবাগের ভবনটিতে হতাহতের কারণ সম্পর্কে দমকল কর্মকর্তা মতিউর রহমান বলেন, "১২ তলা ভবনের নিচতলার আইসিটি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে রাবার ও প্লাস্টিক জাতীয় দ্রব্য বেশি থাকায় প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়।" তিনি বলেন, "ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে এবং দিশেহারা হয়ে অনেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। কেউ কেউ এসির ওপর পা দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় এসি ভেঙে পড়ে আহত হন।" মালিবাগের ওই ভবনে আটকা পড়া ফাল্গুন পরিবহনের পরিচালক আনিসুর রহমান মাসুদ বলেন, "আমি পাঁচতলায় আমাদের অফিসে ছিলাম। হঠাৎ ধোঁয়ার গন্ধ পাই। অল্প সময়ের মধ্যে ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ে। নিশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। আমি যে বেঁচে যাবো তা ভাবতেই পারিনি। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসে।" ভবনটির মালিকের ছেলে মাইনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে দোকানে আগুন লেগেছিলো তা লিফটের দরজার সামনে হওয়ায় ধোঁয়া লিফটের সুড়ঙ্গ দিয়ে উপরের সব তলায় ছড়িয়ে পড়ে।" আটকা পড়া আরেকজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. বিপুল জানান, ঘটনার সময় বেশিরভাগ অফিস বন্ধ থাকায় ভেতরের দরজা-জানালা ছিলো সব বন্ধ। ধোঁয়া বের হতে না পারায় শ্বাস বন্ধ হয়ে আসে অনেকের। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। আশেপাশের ভবনের মানুষ ও দমকল কর্মীরা অনেককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। বিল্ডিং কোড.... দমকল পরিচালক মতিউর রহমান বলেন, "ঢাকা শহরে বাধ্যতামূলকভাবে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি মাত্র কয়েক বছর আগে শুরু হয়েছে। এর আগে এমন অনেক বহুতল ভবন তৈরি হয়েছে যেগুলোতে বিল্ডিংকোড মানা হয়নি। ফলে সেগুলোতে জরুরি নির্গমন পথ রাখা হয়নি। নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যাবস্থাও।" স্থপতি ইকবাল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইমারত নির্মাণ বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০০৬) হওয়ার আগে ইমারত নির্মাণ বিধিমালায় অনেক ফাঁক-ফোকর ছিলো। ফলে এর পুরো বাস্তবায়ন হয়নি।" স্থপতি ও নগরবিদদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে ২০০২ সালে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি হয় জানিয়ে তিনি বলেন, "বাধ্যতামূলক নয়, ঔচিত্যের পর্যায় থেকে এ কোড মেনে চলেন স্থপতিরা। ২০০৭ সালে ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক হয়। এটি না মানলে সংশ্লিষ্টদের আট বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।" ইকবাল হাবিব আরও বলেন, "গার্মেন্টস কারখানায় পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের পর ক্রেতা ও সরকারের চাপে গার্মেন্টস মালিকরা জরুরি নির্গমন সিঁড়ি তৈরি করেন।" পোশাক কারখানার মতো সব বহুতল ভবনে একইভাবে বিল্ডিং কোড অনুসরণ করা হলে জীবনের নিরাপত্তা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। ধোঁয়া হলে শুয়ে পড়