২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ৩

মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

রাজশাহী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন মাকসুদুর রহমান মনু, ডলার ও বাবু। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, একটি মোটরসাইকেল চুরির মামলায় নগরীর টিকাপাড়া এলাকা থেকে রাত ১২টার দিকে মাকসুদুর রহমান মনুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে সাহেববাজার থেকে অপর দু'জনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, মনুসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নগরীর টিকাপাড়া এলাকায় চাঁদাবাজি, মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কয়েকটি সাধারণ ডায়রিও রয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন। নতুন কোনো মামলা হয়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.