২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় স্থানীয় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় স্থানীয় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। কক্সবাজার থেকে শহরমুখী মডার্ন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেল আরোহী পল্লী চিকিৎসক মিলন কান্তি মল্লিককে (৪০) ধাক্কা দেয় বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এসআই বলেন, কেরানী হাট রাস্তার মাথায় মহাসড়কে শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিলনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২০৪৯ঘ.