২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের গ্রামে বৃহস্পতিবার রাতে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের গ্রামে বৃহস্পতিবার রাতে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নিজাম উদ্দিন নাজিম (২৭) হাটহাজারী উপজেলার মেখল গ্রামের বাসিন্দা। সে স্থানীয় যুবলীগের কর্মী ছিল বলে ওই থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন। হাটহাজারী থানার অতিরিক্ত উপ-পরিদর্শক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে নিজামকে তার বাড়ি থেকে সন্ত্রাসীরা সুবেদার পুকুর পাড় এলাকায় লিয়াকত চেয়ারম্যানের ইটের ভাটায় ডেকে নিয়ে যায়। তিনি বলেন, "সন্ত্রাসীরা নিজামকে কুপিয়ে হত্যা করে। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পাঁচজনকে ধরে পুলিশে দেয়।" এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল- সাইদুল ইসলাম (২৩), নূরুল আমিন (২৪), আব্দুর রহিম (২৩), মোহাম্মদ সুমন (২০) ও নবী নূর (২৮)। এদের মধ্যে নবী নূরের বাড়ি হাটহাজারীর মেখল গ্রামে ও বাকি চারজনের বাড়ি রাউজানের গহিরায়। এ ব্যাপারে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এসকে/১৮৩৪ঘ.