ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় নসিমনের (স্থানীয় যান্ত্রিক যান) তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের খবর:
রাজশাহী: নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী স্বাধীনা (৩০), স্বাধীনার বোন রিতা (১৮) ও শাশুড়ি হাওয়া বেগম (৫০)।
পুঠিয়া থানার ওসি আব্দুল হামিদ জানান, দুপুর ১২টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজারের কাছে নাটোর থেকে রাজশাহীগামী একটি বাস নসিমনটিকে ধাক্কা দেয়।
এতে নসিমন যাত্রী রিতা ও হাওয়া বেগমের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্বাধীনা। তারা মাজারে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে ঝালুকা গ্রামের শিউলি (১৮), বেনুকা (৩০), রকি (১০), হালিমা (৫০), বিউটি (১৮), ফজিলাকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের পুঠিয়া স্বাস্থ্য কমপে
bdnews24