২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নৌকাডুবি, ৪৭ লাশ উদ্ধার

ভোলায় লঞ্চ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার কিশোরগঞ্জে একটি নৌকা ডুবে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 07:30 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় লঞ্চ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার কিশোরগঞ্জে একটি নৌকা ডুবে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে মহিলা ১৪ ও শিশু ২৬ জন। সকাল সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলায় মেঘনার শাখা নদী দায়রা-এ একটি লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শাহ আলম জানান। নিহতরা হলেন কিশোরগঞ্জের মিটামইন উপজেলার পোড়াকান্দি গ্রামের জাফর (২), রোজিনা (৩৫), আনিক (১০), জুয়েল (১২), চাঁদনী (১০), রহমতপুরের সরনা (২৮), কেওয়ার জোরের আকলিমা (১২), শাফাতুল্লাহ (৬), সুরুনি দাশ (২৮), আফতাবউদ্দিন (৪২), কাঞ্চনপুরের আলেয়া (২৪), মাহমুদা বেগম (২২), মতিমিয়া (৩৫), মৌ (১২), রোজিনা (৬০), খাদিজা (৪৫), দুলু (১২), আবু সাদেক (৭), রানীগঞ্জের সাবিতা (২৫), সিংগার বিলকিস (২৫), ভুরভুরির উৎসব (৬), চাঁনপুরের তুলাফি খাতুন (৩৫), ইসমত আরা (৭), বন্নাকিান্দির রোজিনা (১৫), আনোয়ারা (৩২), নয়মুন্নেসা (৩), তফাজ্জল হোসেন (৫), ঢাকির আছিয়া গ্রামরে (৭), অষ্টগ্রামের উরিন্দার শিল্পী (২০), কলিমপুরের শিল্পী (২০), খয়েরপুরের জোনাকি (১৯), জহিরুল (৩২), ইটনার হাতকবিলা গ্রামরে টমজিত (২০), রত