রংপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রুবেলকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর কাউনিয়া থানায় আনার সময় তাকে ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার সকাল পর্যন্ত রুবেলকে পুনরায় গ্রেপ্তার করা যায়নি।
রুবেলের বাড়ি কাউনিয়া কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরাতালুক গ্রামে।
ওই গ্রাম থেকেই গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে তাকে থানায় নেওয়া হচ্ছিলো বলে কাউনিয়া থানার ওসি ওসি রাফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "এসআই (উপপরিদর্শক) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রুবেলকে গ্রেপ্তার করে আনার সময় রুবেলের স্বজনসহ একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়।"
আসামি ছিনতাইয়ের বিষয়ে এসআই মিজান বাাদ হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24