নওগাঁ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলার ভীমপুর গ্রামে বৃহস্পতিবার গভীররাতে এক ব্যক্তি ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে।
নিহতের নাম তহমিনা আখতার ওরফে খুকি (৩৭)।
ঘটনার পর আব্দুস ছালাম পালিয়ে গেছেন। তাদের দুটি ছেলে রয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছালাম মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাড়ি ফেরে। মদ পান নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছালাম ছুরি দিয়ে তহমিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24