ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখ এলাকায় বরাক নদীর ওপর বাঁধ নির্মাণের প্রভাব নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য জর্জ গ্যালাওয়ে।
টিপাইমুখ বাঁধবিরোধী মিছিল করার পর সিলেট থেকে ঢাকায় ফিরে বুধবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
গ্যালাওয়ে বলেন, "টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের একাংশের মানুষের পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে কিনা তা খতিয়ে দেখতে আমি আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে এ তদন্ত করার ব্যবস্থা নিতে হবে।"
তিনি বলেন, "টিপাইমুখ বাঁধ কেবল বাংলাদেশ ও ভারতের বিষয় নয়। বাঁধটির সঙ্গে জলবায়ু ও পরিবেশের সম্পর্ক থাকায় তা কোনো দুটি দেশের বিষয় নয়
bdnews24