ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব ঘটনায় বেশ কয়েকটি বাড়িও ভাংচুর হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার মর্তুজাপুর গ্রামে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিবিজোড়া এলাকায় ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী ও শ্রমিকদের সংঘর্ষে ১০ জন এবং আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আটজন আহত হন ।
স্কুলছাত্রীকে উত্যক্ত করার জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারী হাট বাজার এলাকায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নে আওয়ামী লীগের দুটি গ্র"পের মধ্যে সোমবারের সংঘর্ষের জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় তিনটি গ্রামের ২০-২৫টি বাড়ি ভাংচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: মর্তুজাপুর গ্রামের আবদুল হাই ও আবদুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আজিজুল হক।
আহতদের মধ্যে আব্দুল হাই বিশ্বাস (৫০), আইনাল বিশ্বাসকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোশাররফ হোসেন (৫৫), নজরুল ইসলাম (৪৫), ফাতেমা খাতুন (৩৫), রেহেনা খাতুন (৩৫) ও হাবিবুর রহমানকে (২১) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর স্বাস্থ্য কমপে
bdnews24