২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হামলায় আহত ৩০

একটি খুনের ঘটনার জের ধরে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামে প্রতিপক্ষের দুই দফা হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

নরসিংদী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি খুনের ঘটনার জের ধরে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামে প্রতিপক্ষের দুই দফা হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোব ও সোমবার গ্রামের শতাধিক লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলায় চালায়। হামলাকারীরা অন্তত ২০টি বাড়িতে লুটপাট চালায়। গত ২২ সেপ্টেম্বর ওই গ্রামের সুজাত আলী (৪৫) নিহত হন। ওই ঘটনায় সুজাত আলীর ভাগনে কাজল মিয়া রায়পুরা থানায় একটি হত্যা মামলা করেন। পরে আপস মীমাংশা হলে মামলা তুলে নেওয়া হয়। পুলিশ জানায়, ওই ঘটনার জের ধরেই মামলায় যারা আসামি ছিলেন তাদের বাড়িতে হামলা চালায় সুজাত আলীর পক্ষের লোকজন। আহতদের মধ্যে আছেন- কালাই ব্যাপারী (৮০), হাজী মনছুর আলী (৭৫), সফর আলী (৬৫), মিন্টু মিয়া (৫০), ফাতেমা বেগম (৬৫), সুফিয়া বেগম (৩৫), আয়েশা বেগম (৬২), কালাম মিয়া (৫০), মোস্তফা (২৫), দুদু মিয়া (৫০), ফায়েজ মিয়া (৬৫), ওয়াসিম (৩০), ইসমাইল মিয়া (৫০), হাবিব (৩৫), আতাউর (৪০), মজিবুর (৪০), তাহের মিয়া (৬০) ও কাউছার (২৪)। এদের নরসিংদী সদর হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, রোববার রাত ১২টার দিকে হামলাকারীরা প্রতিপক্ষের লোকজনকে মারধর করে এবং ব্যাপক ভাঙচুর, ক্ষেতের ফসল, গোলার ধান, গরু-ছাগল লুট করে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সকালে আবারও ওই বাড়িগুলোয় একইভাবে হামলা চালায়। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.