২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির আমেজ এখনো

ঈদের তিনদিনের ছুটি শেষে সোমবার সরকারি অফিস আদালত খুলেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় লেন-দেন হয়েছে। সকালে সচিবালয়ে অফিস করেছেন মন্ত্রীরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ঈদের তিনদিনের ছুটি শেষে সোমবার সরকারি অফিস আদালত খুলেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় লেন-দেন হয়েছে। সকালে সচিবালয়ে অফিস করেছেন মন্ত্রীরা । ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের ছুটি শুরু হয় গত শুক্রবার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকে ছুটি নিয়ে এখনো দেশের বাড়িতে। তাই সোমবার অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদসহ বেশ কয়েকজন মন্ত্রী সকালেই সচিবালয় আসেন। নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন তারা। সচিবালয়ে এদিন দর্শনার্থীদেরও ভিড় তেমন দেখা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দুপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন। পরে সাংবাদিকদের কাছে তিনি ঈদের সময়কার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/জিএনএ/১৬৪৫ ঘ.