২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

হবিগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। উপজেলার পুটিজুড়িতে শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাস চালক কবিরুল ইসলাম (৪০), যাত্রী নূরুল ইসলাম (৩৫) ও ইসমাইল মিয়া (২০)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাককে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে ওই গাড়িটিতে আগুন ধরলে এটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে গাড়িটির কোনো যাত্রী হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/১৪১৫ ঘ.