জয়পুরহাট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির সম্মেলনে শুক্রবার দুই গ্র"পের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা ও টিপু গ্রপের নেতা-কর্মীদের মধ্যে দিনভর চলা এ সংঘর্ষে অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকালে পৃথক পৃথক স্থানে দুটি কমিটি গঠন করে দুই গ্র"প।
ক্ষেতলাল কৃষি ব্যাংক চত্বরে সম্মেলন হওয়ার কথা ছিল। সকাল ১০টার দিকে সম্মেলনস্থলের কাছে মোস্তফার দুই সমর্থককে প্রতিপক্ষরা লাঞ্ছিত করলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ থামার পর মোস্তফা গ্র"প ভাশিলা কোল্ড স্টোরেজ চত্বরে সম্মেলন ও কমিটি এবং টিপু গ্র"প উপজেলা কার্যালয়ে আরেকটি কমিটি গঠন করে।
মোস্তফা সমর্থকদের কমিটিতে আশরাফ আলী সভাপতি ও আব্দুল মান্নান মোল্লা সাধারণ সম্পাদক এবং অপর কমিটিতে টিপু চৌধুরী সভাপতি ও খালেদুল মাসুদ সাধারণ সম্পাদক হয়েছেন।
ক্ষেতলাল থানার ওসি আব্দুল ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের তৎপরতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24