২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচ্চি খাওয়াবেন খোকা

বিএনপির জাতীয় কাউন্সিল অধিবেশনে আমন্ত্রিতদের পুরান ঢাকার 'কাচ্চি বিরিয়ানি ও মোরগ পোলাও' খাওয়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় কাউন্সিল অধিবেশনে আমন্ত্রিতদের পুরান ঢাকার 'কাচ্চি বিরিয়ানি ও মোরগ পোলাও' খাওয়ানো হবে। সম্মেলনের আপ্যায়ন উপকমিটির আহবায়ক সাদেক হোসেন খোকা শুক্রবার সাংবাদিকদের এই তথ্য দেন। তিনি বলেন, "জাতীয় কাউন্সিল অধিবেশনে আপ্যায়ন উপকমিটি ২০ হাজার মানুষের খাবারের আয়োজন করেছে। আমরা পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি ও মোরগ পোলাও খাওয়ানোর ব্যবস্থা নিয়েছি।" ঢাকার মেয়র বিকালে কাউন্সিল অধিবেশন স্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, কমিশনার আনোয়ারুজ্জাম ও আতিকুল ইসলাম মতি উপস্থিত ছিলেন। আগামী ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জিএনএ/২১১০ ঘ.