২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 05:03 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। এ ছাড়া দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুমিন উল্লাহ বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৩০) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামের আব্দুল মনাফের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকা থেকে আব্দুর রহিমকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৯ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গত ৫ জুলাই উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন অভিযোগপত্র দেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে সরকারি আইনজীবী মিছবাহ উদ্দিন সিরাজ এবং আসামিপক্ষে জ্যোৎস্না ইসলাম মামলা পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.