ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
তারা মুসলিম উম্মার সুখ এবং সমৃদ্ধিও কামনা করেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে বলেন, "একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ঈদুল আযহার ত্যাগের মহান শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। ঈদুল আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।''
ঈদুল আযহা সবার জন্য কল্যাণকর হোক-এ কামনা করেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে ঈদুল আযহার মর্মবাণী উপলব্ধি করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে গড়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ''প্রিয়বস্তুকে আল্লাহর উদ্দেশে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আঃ) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।"
পৃথক এক বাণীতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "আত্মস্বার্থ বিসর্জন দিয়ে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানীর প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও স
bdnews24