২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিজিটাল দেশ গড়ায় উৎসাহব্যঞ্জক উদ্যোগ'

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের নতুন রূপ উন্মোচন করে বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের প্রচেষ্টা সবাইকে উৎসাহ জোগাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 07:31 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

অডিও-ভিডিওসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসা বার্তা সংস্থা ও দেশের প্রথম অনলাইন সংবাদপত্রের নতুন রূপের উন্মোচন হয় বঙ্গভবনে।

দুপুর দেড়টার দিকে নতুন সাইট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে রাষ্ট্রপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে সবার প্রতি শুভেচ্ছা জানান।

তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের প্রচেষ্টা সবাইকে উৎসাহ জোগাবে।"

রাষ্ট্রপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগের সাফল্য কামনা করে বলেন, "জনপ্রিয় এ অনলাইন সংবাদপত্রের নতুন সাইট উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।"

অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী নতুন সাইটের বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে মেলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদসহ প্রতিষ্ঠানের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; ছিলেন বঙ্গভবনের কর্মকর্তারাও।